সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ দেয় আদালত। গতকাল সোমবার তাকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক মোছা: রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। শুনানিতে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুজনের আইনজীবী এ্যাড. ফজলে রাব্বী বকুল বলেন, মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি। তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় গত ২২ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা। সাবেক এমপি সুজনকে ৪র্থ এবং তার বাবা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। অন্যদিকে সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা এ্যাড. মওদুদ আহমেদ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। এ মামলায় সুজনকে প্রধান আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park