
আ স ম আবু তালেব,
নিজস্ব প্রতিবেদকঃ
গোটা বাংলাদেশে অসংখ্য মানবাধিকার সংগঠন রয়েছে। মানবতার সেবায় কিংবা মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়মিত সুষ্ঠুভাবে কতটি সংগঠন কাজ করছে তা সচেতন মহলকে ভাবিয়ে তোলেছ। সম্প্রতি নির্ভয়া বাংলাদেশ”র মানবাধিকার সংগঠন ফেসবুকে ভাইরাল হওয়ার পর উক্ত সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার নিজস্ব প্রতিবেদকের মুখোমুখি হন। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, “ইতিমধ্যে গোটা বাংলাদেশের অধিকাংশ স্থানে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। বাকি থাকা জেলা / উপজেলায় কমিটি গঠন চলছে। আমরা নিঃস্বার্থভাবে নিজেদের উজার করে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করব ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশে আমাদের কার্যক্রম পরিধি বৃদ্ধি করে ইতিহাস সৃষ্টি করতে চাই। নির্ভয়া বাংলাদেশ “নারী – শিশু নির্যাতন ও ধর্ষণ রোধে মনকাড়া আকর্ষণীয় কতগুলো স্লোগান এখন অনেকেরই মুখে মুখে শুনা যাচ্ছে। “নারী মানেই মায়ের রূপ, সম্মান দাও নির্যাতন নয়।” “একটি শিশুর কান্না, গোটা জাতির লজ্জা।” ধর্ষণকারীর শাস্তি নিশ্চিত কর।” “নির্ভয়া বাংলাদেশ গড়তে চাই, নারীর প্রতি সহিংসতা রুখে দাড়াই।” নারীকে নিরাপত্তা দিন, সমাজকে সুস্থ রাখুন।” “ধর্ষণ নয়, বিবেক জাগুক, ন্যায় বিচার সর্বাগ্রে হোক।” “ভয়ের নয়, ভরসার বাংলাদেশ চাই, নারী ও শিশুর নিরাপদ বাংলাদেশ গড়াই।” “নারী নির্যাতন বন্ধ কর, ন্যায় বিচার ও মানবতা প্রতিষ্ঠা কর” ইত্যাদি।