বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

কুড়িগ্রাম উলিপুরে বুড়ি-তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রি: হারুনর রশীদকে ১৫ দিনের কারাদণ্ড।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুড়ি-তিস্তা নদীর গড় কেটে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে হারুনর রশীদ (পিতা: কয়সার আলী) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভেলুর খামার এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। অভিযানকালে দেখা যায়, একটি অসাধু চক্র মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে নদীর গড় কেটে মাটি উত্তোলন করে বিক্রি করছে।

তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার, হারুনর রশীদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “নদী থেকে অনুমোদনহীনভাবে বালু বা মাটি উত্তোলন করা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, গতি পরিবর্তন হয় এবং আশপাশের কৃষি জমি ক্ষতির মুখে পড়ে। প্রশাসন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এবং থাকবে।”

তিনি আরও জানান, চলমান বোরো মৌসুমে পানি না থাকায় নদীতে ট্রাকটর চলাচলের সুযোগকে কাজে লাগিয়ে এই অবৈধ মাটি উত্তোলন চলছিল। তবে প্রশাসনের নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপে তা বন্ধ করা সম্ভব হয়েছে।
বুড়ি-তিস্তা নদী উলিপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই নদী সংরক্ষণে স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।এক্স

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park