সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার।

  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬০ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আমিনুল ইসলাম বিটু (৫২)। তিনি উলিপুর পৌরসভার হায়াৎখাঁন গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাকিমের ছেলে।

শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উলিপুর উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারের পর আমিনুল ইসলাম বিটুকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদা মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, রড, হকি স্টিক, রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থী মোসাব্বির হোসেন বাদী হয়ে গত বছরের ২১ নভেম্বর উলিপুর থানায় একটি মামলা করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৮০ জনকে আসামি করা হয়। ওই মামলারই এক আসামি আমিনুল ইসলাম বিটুকে এবার গ্রেপ্তার করল পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park