বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

কুড়িগ্রামে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬৪ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে জলবায়ু সহিষ্ণু সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ও বস্তায় বীজ বপন, চারা রোপন কর্মশালা সহ র্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে
ইয়ুথ গ্রুপ, স্পিরিট প্রকল্পের আয়োজনে ও হ্যান্ডবল ফর প্রটেকশন এর কিশোরীদের উদ্যোগে মোগলবাসা ইউনিয়নের ২ নং ক্লাস্টার মতির ভিটা এলাকায় প্রশিক্ষণ কর্মশালায় এসব কর্মসূচি পালন করা হয়।
এতে ২৩ জন কিশোরী উদ্যোগী সহ ১০০ জন অভিভাবক অংশ নেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান সহ বস্তায় বীজ বপন ও চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি অফিস মোগলবাসা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ভবেনচন্দ্র মোদক। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সলিডারিটি স্পিরিট প্রজেক্ট এর টেকনিকাল অফিসার সুমাইয়ারুবা, ইউনিয়ন কো অর্ডিনেটর রাশেদা রুমি, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাসুমা মনি ও রুবেল ইসলাম সহ মতিরভিটার কিশোরী উদ্যোগী জান্নাতুল নাসরিন, শিমু, আইভি সহ অনান্য কিশোরী উদ্যোগীরা।

প্রশিক্ষণে পারিবারিক পুষ্টি বাগান তৈরি করন, বস্তায় আদা, মরিচ চাষ পদ্ধতি, শসা, ঢেঁড়স, লালশাক ও কলমি শাক চাষ সহ অন্যান্য শাকসবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে শাকসবজি চাষে উদ্বুদ্ধকরণ করা হয়।

প্রশিক্ষন শেষে ওই এলাকার ৩০টি বসতবাড়ীর প্রত্যেক বাড়ীতে ১০টি করে বস্তায় বীজ বপন ও চারা রোপন করন সহ সচেতনতা মুলক বার্তা দেয়া হয়। পরে একটি র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park