
মো: আরাফাত হোসেন
বসবাস যোগ্য নগরী গড়ার লক্ষ্যে রাজউকের নির্বাহী ম্যাজিস্টেট লিটন সরকার এর নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, শুক্রাবাদ, পান্থপথ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক এবং ডিপিডিসি।এই সকল এলাকায় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।পাশাপাশি যে সকল অবৈধ স্থাপনায়, অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিলো সেই সকল সংযোগ বিচ্ছিন্ন করে ডিপিডিসি।সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্টেট লিটন সরকার বলেন,যেহুতু ঢাকা শহর একটি ঝুঁকিপূর্ণ শহর এবং অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। জনগণের চলার জন্য নির্ধারিত ফুটপাত যারা দখল করে স্থাপনা তৈরি করছে এবং রাজউকের নির্ধারিত লকশার বাহিরে যারা বিল্ডিং নির্মাণ করছে তাদেরকে সতর্ক করে নির্বাহী ম্যাজিস্টেট বলেন, অবৈধ স্থাপনার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।অথরাইজ ৫/২ ইলিয়াস হোসেন জানান,
যারা রাজউকের নকশার বাহিরে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন সে সকল বাড়ি মালিকদের লিখিত নোটিশ দেয় রাজউক এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করার জন্য জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি মালিকগন অবৈধ স্থাপনা অপসারণ না করায়, রাজউক তার আইন অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয়। সরে জমিনে গিয়ে দেখা যায়, শুক্রাবাদ এলাকায় ৪০,৪২,৪৩/এ সহ আরো বেশ কয়েকটি বাড়ির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্টেটের সাথে উপস্থিত ছিলেন রাজউকের নির্মাণ প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহ ডিপিডিসির কর্মকর্তারা।