সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে মিথ্যা মামলার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় স্থানীয় কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে পৌর বিএনপি’র সভাপতি আনোয়ারু হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফুলবাড়ি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ফুলবাড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হক (নাজু), দিনাজপুর জেলা বিএনপি’র অন্যতম সদস্য পার্বতীপুর উপজেলা যুব দলের সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম, হরিরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন (তপু), ফুলবাড়ি উপজেলার যুব দলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, হামিদপুর ইউনিয়ন বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাফিজুল হক, যুবদল নেতা সাকিব হোসেন ডলার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে যুবদল নেতা সাকিব হোসেন ডলারের বাসায় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম।
তিনি বলেন, গত ৩০ মে রাতে বড় পুকুরিয়া কয়লার খনি থেকে এক ট্রাক স্ক্র্যাব মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে খনির বাহিরে প্রায় ৬০-৭০ জন দুবৃত্ত মাল বোঝাই ট্রাকটিকে আটক করে। মালামাল ক্রয়কারী ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী আরিফুল হক সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনসিপি’র পার্বতীপুরের সংগঠক তারিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতেই আটক তারিকুল ইসলাম ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন (সাদো), উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম, উপজেলা যুবদলের নেতা মমিনুল হক, যুবদল নেতা সাকিব হোসেন (ডলার) সহ ৯ জনসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে ঠিকাদারের কর্মচারী আরিফুল হক চাঁদাবাজির মামলা করেন। মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন আয়োজনকারীদের অভিযোগ, একটি বিশেষ মহলের ইন্ধনে পার্বতীপুর থানা পুলিশ কোন প্রকার সুষ্ঠ তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে মামলাটি রেকর্ড করেন। বক্তারা দাবী করেন, ওই ঘটনার সাথে বিএনপি’র কেউ জড়িত ছিলেন না। তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগে মামলায় জড়ানো হয়েছে। তারা ওই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানায়,নতুবা কঠোর কর্মসূচী দেয়ার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park