মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শাজাহানপুরে বিএনপি’র পার্টি অফিসের দেয়ালে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার!

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। উপজেলা বিএনপির কার্যালয়ের দেয়ালসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা পার্টি অফিসে এসে দেয়ালে আওয়ামী লীগের পোস্টার দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা এবং গভীর রাতে স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মী এই পোস্টার সাঁটিয়েছে।

বিএনপি নেতাকর্মীরা এ ঘটনাকে “সরাসরি উসকানি ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা” বলে মন্তব্য করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী— “যেখানে একটি দল নিষিদ্ধ, সেখানে তাদের পোস্টার সাঁটার অর্থই হলো আমাদের উত্তেজিত করা ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপপ্রয়াস।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park