মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বগুড়ার শেরপুরে গণিতে এ প্লাস না পেয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় গণিতে এ প্লাস না পাওয়ায় আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সুমাইয়া ওই এলাকার আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে সে তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করে এবং এরপর নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা তাকে দুপুরের খাবারের জন্য ডাকতে গেলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, “সুমাইয়া অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় সে নিজেকে ব্যর্থ মনে করছিল। কেউ কল্পনাও করতে পারেনি যে সে এতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে।”

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park