
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার
বগুড়ার শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শুভ ওরফে ইমরান (৩০) গ্রেফতার হয়েছেন।
রবিবার দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে বিশেষ অভিযানে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শুভ শেরপুর থানার মামলা নং-০২ (তারিখ ২ নভেম্বর ২০২৪) এর আসামি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) নিঃ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেফতার শুভ ইমরান একাধিক মামলার আসামি। থানার রেকর্ড অনুযায়ী, তাঁর বিরুদ্ধে শেরপুর, শাজাহানপুর ও ধুনট থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি হা”মলা, সংঘবদ্ধ মা’রামা’রি, ভা’ঙচুর, চু’রি, হ*ত্যা চেষ্টা ও বিভিন্ন দণ্ডবিধির গুরুতর অপরাধে জড়িত।
শেরপুর থানার ওসি জানান, গ্রেফতাকৃত শুভকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।