সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিরামপুর শহরে হাইওয়ে স্পিড বেকার ও জেব্রা ক্রসিং না থাকায় বাড়ছেই দূর্ঘটনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

বিরামপুর বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা ও পৌর শহর। এই শহরের ভিতর দিয়ে হাইওয়ে রাস্তা হওয়ার কারণে আর এক নামে পরিনত হয়েছে ভীতির শহর বিরামপুর । ২৪ ঘন্টাই উত্তরাঞ্চাল থেকে দক্ষিণাঞ্চলের যানবাহনের সমাহার এই শহর বিরামপুর। এখানে বেড়েছে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট ও যানবাহন। বিরামপুর প্রথম শ্রেণী পৌরসভা এবং প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র। বিরামপুর একটি ব্যস্ততম উন্নয়নমুখী পৌর শহর। প্রতিদিন হাজারো লোকের সমাগম ঘটে বিরামপুরে। ঢাকা- দিনাজপুর আঞ্চলিক মহাসড়কটির যোগাযোগ বিরামপুর পৌর শহরের মধ্য দিয়ে। প্রতিদিন নাইট কোচ, ট্রাক, লড়ি ,বালু বাহিত ট্রাক, মাহিন্দ্র ,নসিমন ,করিমন রিক্সা ভ্যান ,সিএনজি ,অটোরিকশা এম্বুলেন্স ,মাইক্রোবাস মোটরবাইক দ্রুতগতিতে চলাচলে করছে । সড়কটিতে জনসাধারণের নিরাপদে পারাপারের জন্য জেব্রা ক্রস ও গাড়ির গতি কমানোর জন্য স্পিড বেকার নেই। আঞ্চলিক মহাসড়কটিতে দ্রুতগামী যানবাহন চলাচলে পথচারী ও মোটর বাইকার সড়ক দুর্ঘটনায় মারা পড়ছে ।
ঢাকা -দিনাজপুর অভিমুখী আঞ্চলিক মহাসড়কটির বিরামপুরে প্রবেশের মুখে চাঁদপুর এলাকার রাস্তার পাশে রয়েছে মসজিদ -মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুল ,উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী বিরামপুর সরকারি কলেজ ,উপজেলা পরিষদ এবং প্রতিদিনের বাজার। অপরদিকে দিনাজপুর -ঢাকা অভিমুখী বিরামপুর শহরে প্রবেশের মুখে কলাবাগান এলাকায় রাস্তার পাশে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স বিরামপুর মহিলা ডিগ্রী কলেজ হাই স্কুল ডায়াগনস্টিক সেন্টার পশু হাসপাতাল এবং প্রতিদিনের বাজার। ওই দুই স্থানে স্পিড বেকার ও জেব্রা ক্রস না থাকায় জনসাধারণ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। এরপরও মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছেই। এ বিষয়ে সড়ক জনপদ প্রকৌশলী আসাদুজ্জামান বলেন , রোডস্হ এন্ড হাইওয়েতে আইনে স্পিড বেকার পারমিট করে না তবে জেব্রা ক্রোসের ব্যবস্থা করার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park