সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রেট সিডিউল বৃদ্ধির দাবিতে পল্লী বিদ্যুৎ ঠিকাদারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭২ বার পঠিত

বাবলু শেখ
জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রেট শিডিউল বৃদ্ধির দাবিতে পল্লী বিদ্যুৎ এর ফরিদপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিকট মিনি  ঠিকাদারদের মানববন্ধন ও স্বারক লিপি প্রদান

পুরাতন রেট শিডিউল বাতিল পূর্বক ৮০% রেট শিডিউল বৃদ্ধির দাবিতে ফরিদপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।বুধবার ২৯ জুলাই দুপুর ১২ টায় ফরিদপুর জোনের পল্লী বিদ্যুৎ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিকট পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির ছয় জেলার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন ।
জেলা বাগেরহাটে, মাদারীপুর শরিয়াতপুর গোপালগঞ্জ, ফরিদপুর রাজবাড়ী থেকে আগত মিনি ঠিকাদারা এই  মানববন্ধন ও স্বারকলিপি দেন। 

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন
খন্দকার জহিরুল ইসলাম, সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি।
মোহাম্মদ মজিবর রহমান সহ অর্থ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ।
অনিক মোল্লা সাধারণ সম্পাদক ফরিদপুর জোন।
মোহাম্মদ মেহেদী হাসান সমাজ কল্যাণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ।
মোহাম্মদ মিজান সাংগঠনিক সম্পাদক ফরিদপুর জোন ।
মোঃ ইমদাদুল সহ-সভাপতি ফরিদপুর জন্য ।
মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সভাপতি রাজবাড়ী।
মোহাম্মদ করিম খান সাধারণ সম্পাদক মাদারীপুর পবিস খন্দকার রেজাউল কবির সম্পাদক প্রমুখ।

ফরিদপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতায় ছয় জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে মিনি ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছি। সব সময় বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। 

বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখেছি।কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান গুলো দিনে দিনে অবহেলিত হচ্ছে। দীর্ঘ ৮ বছর যাবৎ আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের রেট সিডিউল বৃদ্ধি হয়নি।

আগামী দশ দিনের মধ্যে রেট সিডিউল বৃদ্ধি না হলে আমরা সকল ঠিকাদারগণ কাজ স্থগিত রাখব এবং বৃহত্তর আন্দোলনের ডাক দিবো বলে মন্তব্য করেন নেতারা ।

মানববন্ধন শেষে পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদাররা রেট শিডিউল বৃদ্ধির জন্য ফরিদপুর জোনের পল্লী বিদ্যুৎ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পক্ষে উপ পরিচালক কারিগরি মাসুদ রানা স্মারকলিপি গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park