সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাংবাদিক সাইদুর রহমান রিমনের ইন্তেকালে সাংবাদিক সমাজে শোকের ছায়া।

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পঠিত

রানা মাহমুদঃ

দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার, খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই। অগণিত পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে গভীর শোকের ছায়া রেখে তিনি আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন।

সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন, নির্ভীক এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক সংবাদসৈনিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কখনোই ক্ষমতার কাছে মাথা নত করেননি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন নির্ভীক ও অবিচল। তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলো সাংবাদিকতার জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ এক দক্ষ, সৎ ও প্রতিশ্রুতিশীল কলমযোদ্ধাকে হারালো।

সাইদুর রহমান রিমনের মৃত্যুতে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকা, জাতীয় দৈনিক গনতদন্ত পত্রিকা ও জাতীয় ভি্তিক মানবাধিকার সংস্থা ভার্ড-বাংলাদেশের পরিবার হতে গভীর শোক প্রকাশ করেছে।

শোকবার্তায় দৈনিক গনতদন্ত পত্রিকার সম্পাদক, প্রকাশক ও ভার্ড- বাংলাদেশের চেয়ারম্যান মাহবুব আলম আব্বাসী এবং দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক প্রকাশক ও ভার্ড-বাংলাদেশের মহাসচিব শহিদুল ইসলাম বলেন “সাইদুর রহমান রিমনের মৃত্যু সাংবাদিকদের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার একজন আইকন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park