বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল

সাংবাদিক সাঈদুর রহমান রিমন আর নেই।

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

বাবলু শেখ ঃ

দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক, বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) প্রধান উপদেষ্টা সাঈদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাজীপুরে সাংবাদিকতা সংক্রান্ত এক সফরে থাকা অবস্থায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী চামেলী রহমান, একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও সাংবাদিকতা জগতের শিষ্য রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সাঈদুর রহমান রিমনের সাংবাদিকতা জীবনের পরিধি ছিল বিস্তৃত ও প্রজ্ঞাময়। তিনি বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ এবং বাংলানিউজ২৪ডটকমের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ বিভাগের নেতৃত্বেও ছিলেন তিনি।

দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা জীবনে তিনি কাজ করেছেন দৈনিক সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক ইত্তেফাকে।

সাংবাদিকতা পেশায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কারসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্র্যাব, ডিইউজে ও বিএমএসএফসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনসমূহ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park