বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূলহোতাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই মোবারক হোসেন, এসআই ফরহাদ এর সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং- ৩১/০৭/২০২৫ তারিখ বেলা ১৪:৫৫ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা বাকলিয়া থানার আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূলহোতা ০১। মোঃ আসিবুল হক প্রকাশ আসিফ (২৪), পিতা-মোঃ ইসমাইল,মাতা-আয়েশা বেগম প্রঃ লাকী বেগম, স্ত্রী-রহিমা বেগম, সাং-আব্দুল সোবহান মোড়, দো’তলা বড় মসজিদের গলি,কচুওয়ালার বাড়ীর পিছনে, চুনতী বাদশাহর বাড়ি, ১৮নং ওয়ার্ড, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- তক্তারপুল, মিলিটারীর বাড়ী, ১৮নং ওয়ার্ড, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আসিফ মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থেকে ভিকটিম মহিউদ্দিনকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে আসামী স্বেচ্ছায় ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

উল্লেখ্য যে, গত ২৫/৭/২৫ ইং অনুমান ১৭ঃ০০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন পাঁচ নং ব্রিজ সংলগ্ন গাফফারের কলোনি থেকে ভিকটিম মহিউদ্দিনকে মৃত গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় হত্যা মামলার এজাহার দায়ের করলে বাকলিয়া মামলা নং ৩৬ তারিখ ২৫/৭/২৫ ধারা: ৩০২ পেনাল কোড রুজু হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park