
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়ন যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ আগষ্ট) বিকাল ৪টার সময় রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ডাক্তার আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন মাহমুদ পিয়াল।
উক্ত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়ন যুবদল একটি সুশৃংখল যুবদল
এই যুবদল অতীতের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাই অতীতের ন্যায় যাতে এ দলের মধ্যে কেউ অন্যায় অনিয়ম না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আগামী ৫ ই আগস্ট এর ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় শোভাযাত্রা সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালিগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদল নেতা জসিম,খবির,আতিয়ারসহ প্রমুখ।