
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আলীনগর গ্রামের এক নারী মুক্তা খাতুনের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ উঠেছে। ফেসবুকে প্রেমের অভিনয়, বিয়ের প্রতিশ্রুতি এবং পারিবারিক বিপদের কথা বলে একাধিক পুরুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের মতে, এটি কোনো ব্যক্তিগত অপকৌশল নয়, বরং একটি সুসংগঠিত প্রতারক চক্রের অংশ হয়ে কাজ করছে সে।
অভিযুক্ত মোসাঃ মুক্তা খাতুন (২৫) আমিরুল ইসলাম ও মোছাঃ ময়ফুল নেছার কন্যা। তার স্থায়ী ঠিকানা—গ্রাম: আলীনগর, ইউনিয়ন: ঝাউদিয়া, উপজেলা: কুমারখালী, জেলা: কুষ্টিয়া।
ভুক্তভোগীরা “বিডিসি ক্রাইম বার্তা”-কে জানান, মুক্তা খাতুন একাধিক ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে নিজেকে কখনো ‘রিয়া’, কখনো ‘মীম’, আবার কখনো ‘বিদেশফেরত নারী’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন ঘনিষ্ঠতা গড়ে তুলে প্রেম ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ) মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। অভিযোগ রয়েছে, এই কৌশলে এককভাবে প্রায় ৮ লাখ টাকারও বেশি আত্মসাৎ করেছেন তিনি।