সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মামলা বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে পীরগঞ্জের শরিফুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র ক্ষোভ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলার একাধিক এলাকায় মামলা বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে আলোচিত হয়ে উঠেছেন মোঃ শরিফুল ইসলাম। নিজেকে শহীদ আবু সাঈদের খালাতো ভাই পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই ব্যক্তি। শহীদের নাম ও পরিবারের আত্মত্যাগকে পুঁজি করে তিনি একাধিক ব্যক্তিকে মামলা দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, শরিফুল ইসলাম পীরগঞ্জ ও আশপাশের অঞ্চল — যেমন গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর সদরসহ বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে মামলা থেকে বাঁচানোর নাম করে কোটি কোটি টাকা আদায় করেছেন। শহীদ আবু সাঈদের মা ও পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে তিনি নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরেন এবং একাধিক রাজনৈতিক পরিচয়ও ব্যবহার করে থাকেন।

জানা গেছে, চাঁদাবাজি করে উপার্জিত অর্থে শরিফুল ইসলাম রংপুর কামারপাড়া এলাকায় বিশ শতক জমি ২ কোটি ৪০ লাখ টাকায় ক্রয় করেছেন। এ ছাড়া তিনি নিজেকে রংপুর মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক সংগঠনের নেতা পরিচয় দিয়েও প্রতারণা চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগীদের বক্তব্য

পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের একজন সার ও কীটনাশক ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, শরিফুল ইসলাম তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখিয়ে নগদ তিন লাখ টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয়, টেম্পু-অটো স্ট্যান্ডসহ বিভিন্ন মোটরসাইকেল শোরুম থেকেও তিনি নিয়মিত চাঁদা আদায় করে থাকেন।

একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন যে, শরিফুল ইসলামকে টাকা না দিলে তিনি মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন। পীরগঞ্জের কামাল হোসেন নামের এক ব্যক্তি এমনই এক ভুয়া মামলার শিকার হয়েছেন বলে জানা যায়।

গণমাধ্যমে প্রতিবেদন, তবুও নীরব প্রশাসন:

বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় শরিফুল ইসলামের এসব অপকর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভে ফুঁসছে পীরগঞ্জসহ আশপাশের এলাকার জনগণ।

স্থানীয়দের বক্তব্য, শহীদ আবু সাঈদ দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। তাঁর নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি যদি চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে, তা জাতির জন্য লজ্জাজনক। তাই জনগণ দ্রুত সময়ের মধ্যে মোঃ শরিফুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনের সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।

অভিযুক্তের পরিচয়:

নাম: মোঃ শরিফুল ইসলাম

পিতা: মোঃ আব্দুস সোবাহান সরকার

মাতা: মোসাম্মৎ সাহানা বেগম

ঠিকানা: ওয়ার্ড নং ৫, পীরগঞ্জ সদর, জেলা রংপুর

পীরগঞ্জবাসীর দাবি— শহীদের নামকে কলঙ্কিত করা বন্ধ হোক, শরিফুল ইসলামের বিচার হোক দ্রুত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park