সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার ।

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী পৌর শহরের ৪ নং ওয়ার্ডের কাজীকান্দা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার জিডি নং ৩০২ এর ভিত্তিতে ৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ডিউটিতে থাকা এসআই মোঃ মোস্তাফিজুর রহমান তার সঙ্গীয় ফোর্স ও রাজবাড়ীর অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যদের নিয়ে রাজবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাজীকান্দা এলাকায় নিয়মিত টহলে ছিলেন।

অভিযানের এক পর্যায়ে মোঃ শফিকুর রহমানের বিল্ডিংয়ের পেছনের দক্ষিণ কোণে, প্রাচীরের পাশে একটি সাদা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে এসআই মোস্তাফিজুর রহমান ও টহলে থাকা সেনা কর্মকর্তা ব্যাগটি সাবধানতার সাথে খুললে তার মধ্য থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান পাওয়া যায়, যার সঙ্গে ট্রিগার ও ফায়ার পিন সংযুক্ত ছিল।

এছাড়া ব্যাগের ভেতরে পাওয়া যায় আরও দুটি কার্তুজ, একটি সবুজ রঙের এবং অপরটি নীল রঙের।

অস্ত্র ও গুলি উদ্ধারের সময় স্থানীয় কয়েকজন সাক্ষী উপস্থিত ছিলেন। পরে এসআই মোস্তাফিজুর রহমান অস্ত্র ও কার্তুজগুলো জব্দ তালিকা অনুযায়ী জব্দ করেন।
আগ্নে অস্ত্র উদ্ধারের স্থান রাজবাড়ী পৌর শহরের ৪ নং ওয়ার্ডের কাজীকান্দা এলাকায় খবিরের দোকানের পিছনে শফিকুর রহমানের বিল্ডিং এর পিছন থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানান ।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি কে, বা, কারা, কি উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

স্থানীয়দের মাঝে এ ঘটনায় কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park