সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালপুরে সাংবাদিকদের মানববন্ধন।

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মাহাবুর রহমান
লালপুর প্রতিনিধিঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করেছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১২টা ৩০ মিনিটের লালপুর ত্রিমোহিনী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসুচীতে লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টা ব্যাপী চলে এই মানববন্ধন।

লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর লালপুর প্রতিনিধি মোঃ সাহীন ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, আব্দুর রশিদ মাষ্টার।

উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সজিবুল ইসলাম হৃদয়, আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শিমুল আলী,সম্মানিত সদস্য আমিনুল ইসলাম, নুহু উল্লাহ , শরিফুল ইসলাম তরিকুল ইসলাম ফাহিম প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করবে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। আমরা পরিকল্পিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park