বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

‎গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মানববন্ধন ‎।

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

‎সোহাগ মিয়াঃ
‎
‎গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে মাধবপুর প্রেসক্লাব।
‎
‎রোববার (১০আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাধবপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
‎
‎মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
‎
‎মাধবপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ও এসএ টিভির আবুল খায়ের, প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাকের মাধবপুর প্রতিনিধি শংকর পাল সুমন, সাবেক সভাপতি আমার দেশের মাধবপুর প্রতিনিধি আলা উদ্দিন আল রনি, মাই টিভির রাজিব দেব রায় রাজু, বাংলা টিভির হামিদুর রহমান প্রমূখ।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park