বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

পতিত স্বৈরাচারের অনুপ্রবেশ ঠেকাতে হবে :আতাউর রহমান ঢালী

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

আরাফাত হোসেন

পতিত স্বৈরাচারের অনুপ্রবেশ ঠেকানোর আহবান জানিয়েছন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আয়োজনে ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।তিনি ছাত্রদলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।তিনি বলেন সড়যন্ত্র এখনো শেষ হয়নি,সকল সড়যন্ত্র রুখে দিতে ছাত্রদল হবে হাতিয়ার।শেরেবাংলা নগর থানার অন্তর্গত ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রবিন খান সভাপতি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,স্বৈরাচারের দোসররা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায়। এর জন্য ছাত্রদলের প্রতিটি নেতা কর্মী সতর্ক থাকতে হবে।প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন দেশের ভিতরের অরাজকতা সৃষ্টি করার জন্য স্বৈরাচার খুনি হাসিনা ভারতের কোলকাতায় অফিস নিয়ে বসেছে এবং দেশের বিভিন্ন জায়গায় যে সকল স্বৈরাচারের দোসররা অবস্থান করছে,তাদের সাথে যোগাযোগ রাখছে।কিন্তু খুনি হাসিনা ও তার দোসরদের সকল অপকর্ম পরিকল্পনা নস্যাৎ করে দিবে ছাত্রদল। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজা আহমেদ মিন্টু আহ্বায়ক শেরেবাংলা নগর থানা ছাত্রদল।অনুষ্ঠান পরিচালনা করেন, শফিকুল ইসলাম সবুজ সদস্য সচিব শেরেবাংলা নগর থানা ছাত্রদল।উক্ত কর্মী সম্মেলনে শেরেবাংলা নগর থানা,ওয়ার্ড ইউনিট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park