বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৬ জন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন) , ঢাকা জেলা এর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস ডিবি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১১/০৮/২০২৫ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী ১। মোঃ সাহাদাত হোসেন (৪৫), পিতা- মৃত আবুল কালাম, সাং- হোল্ডিং নং ৬০, নবাবপুর রোড, থানা-ওয়ারী, ঢাকা মহানগর, ঢাকাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী ২। মোঃ রিপন মিয়া (৪২), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-খোলামোড়া হারিকেল ফ্যাক্টারী, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রিত ২০,০০০/- (বিশ হাজার) টাকা সহ এবং পেশাদার মাদক ব্যবাসায়ী ০৩। মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা- মৃত আবুল হাসেম, সাং-নতুন ভাড়ালিয়া, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর আরও একটি অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি পাঁচদোনা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবাসায়ী ৪। মোঃ খোকন (৩৮), পিতা-মৃত মোক্তার হোসেন, সাং-আটি পাঁচদোনা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর আরও একটি অভিযানে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন দোলেশ^র এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোঃ শহিদ হোসেন পলাশ (৫১), পিতা-মৃত বশির মিয়া, সাং-ব্রাক্ষণগাঁও, থানা- দক্ষিন কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন ডাকপাড়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী ৬। মোঃ ইলিয়াস আলম (৩৪), পিতা-মৃত শাহ আলম, সাং-বকুলচর পূর্ব (রসুলপুর), থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামী রিপন মিয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা, আসামী মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা, আসামী মোঃ খোকন এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা, আসামী মোঃ শহিদ হোসেন পলাশ এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাহাদাত হোসেন (৪৫) এর বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৩৩, তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক), আসামী ০২। মোঃ রিপন মিয়া (৪২) ও আসামী ০৩। মোঃ আলমগীর হোসেন (৪৫)দ্বয়ের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৩৪, তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক), আসামী ৪। মোঃ খোকন (৩৮) এর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ১৬, তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক), আসামী ৫। মোঃ শহিদ হোসেন পলাশ (৫১) এর বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৩২, তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) ও আসামী ৬। মোঃ ইলিয়াস আলম (৩৪) এর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ১৭, তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park