সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহে পুলিশের সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে জেলা পুলিশ নতুন উদ্যোগ নিয়েছে। পুলিশের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা শুনতে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকাল ৫টার সময় কালীগঞ্জ
থানা চত্তরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।

এ সময় ডিআইজি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদকের দৌরাত্ম্য নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব।

পুলিশ সব সময় জনগণের হয়ে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। পুলিশের কাছে আপনাদের প্রত্যাশা কী, তা আমরা জানতে চাই। আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের প্রকৃত বন্ধু হিসেবে সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করবে। পুলিশ কোনো দলের নয়, বরং সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ করবে।

সুধী সমাবেশে উপস্থিত জনতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁদের মতামত ব্যক্ত করেন।

এ সময় পুলিশ সুপার মনঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া,কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, কালিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park