বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

ত্রিশাল থানার যুবনেতা সুমনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎।

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পঠিত

‎
‎
‎ইকবাল হোসেন
‎ময়মনসিংহ
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎১৬আগস্ট শনিবার ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের আলতাবিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে ত্রিশাল উপজেলার সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বর্তমান যুব নেতা খন্দকার হুমায়ুন কবির সুমন, যুবনেতা ফয়সাল আহমেদ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী নেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ বহু সংকট কাটিয়ে উঠেছে। আজ তার ৮০তম জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবনের জন্য দোয়া করছি।”
‎
‎তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সক্রিয় নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে আবারো রাজনীতির ময়দানে ফিরে পেতে চায় দেশের মানুষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park