বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টার সময় কালীগঞ্জ উপজেলার ভূষণ অডিটোরিয়ামে থানা ও পৌর বিএনপির উদ্যোগে
সাবেক থানা বিএনপির আহবায়ক, আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে সকল ইউনিয়ন ও পৌরসভার সব কয়েকটি ওয়ার্ড বিএনপির নেতা ও কর্মীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
এ সভায় আরো উপস্থিত ছিলেন, কালিগঞ্জ থানা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল,ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক,জাবেদ আলী, মোশারফ হোসেন, আনোয়ার হোসেন,অহেদ লস্কর মোহাম্মদ আলী জিন্নাহসহ
সকল ইউনিটের নেতা ও কর্মীবৃন্দ।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। এই দলের সকল নেতাকর্মীকে তাঁর
আদর্শের অনুসারী হয়ে কাজ করতে হবে।
এছাড়া তিনি আরও বলেন, আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ,উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সবাইকে প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি তিনি আসন্ন নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park