বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

কালীগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ কালীগঞ্জের নয় নম্বর বারোবাজার ইউনিয়নের ৫,৭ও ৯ নং ওয়ার্ড যুবদলের মধ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৌতা বাজার সংলগ্ন হাট চাদনী মাঠে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায়, উপজেলা যুবদলের সদস্য আনিসুর রহমানের সভাপতিত্বে ৯ নং ইউনিয়নের তিনটি ওয়ার্ডের কয়েক শত নেতাকর্মী নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃমাসুদ রানা, সদস্য আমিনুর রহমান,জুয়েল,নয়ন সহ উক্ত তিনটি ওয়ার্ডের সকল নেতা ও কর্মীবৃন্দ।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুজাউদ্দিন মাহমুদ পিয়াল বলেল, যুবদলকে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উপলক্ষে আমাদের কালীগঞ্জ উপজেলায় আগামী ৩ সেপ্টেম্বর এক বর্ণাঢ্যরেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে,উক্ত বর্ণনাঢ্য রেলি ও শোভাযাত্রায় যুবদলের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park