
আরাফাত হোসেন :
পরিবেশ যোদ্ধা ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন দ্বিজেন শর্মা পরিবেশ পদক। ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং পরিবেশবাদী সংগঠন ‘তরুপল্লব’ এর সহযোগিতায়,
পরিবেশ সংরক্ষণ,পরিবেশ শিক্ষা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় চার জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে দ্বিজেন শর্মা পরিবেশ পদক প্রদান করা হয়।
শনিবার ৩০ আগষ্ট ২০২৫ ইং বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্মাননাজয়ী প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের এই কাজ দেশ ও জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দেয় যে এই কাজ তাদের একার নয়।বন,নদী,বন্যপ্রাণী তথা পরিবেশ রক্ষা করা কারো একক দায়িত্ব নয় এই পৃথিবীতে টিকে থাকার লড়াইয়ে এটি সকলের দায়িত্ব।ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনুকরণীয় ব্যক্তিদের যে সম্মাননা প্রদান করল তা টেকসই উন্নয়নযাত্রায় পরিবেশ রক্ষাই যে মূল শক্তি তা এটি একটি উদাহরণ।
বিশেষ অথিতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন,পরিবেশ হিরোরা দেখিয়েছেন টেকসই উন্নয়নের শুরু প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের হাত ধরে। তাদের কর্মকাণ্ড এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে,যেখানে উন্নয়ন ও প্রকৃতি পাশাপাশি থাকবে।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ব্র্যাক ব্যাংকের ভাইস- চেয়ারপারসন ফারুক মহিউদ্দিন বলেন,পরিবেশ সচেতন ব্যক্তিরা বাংলাদেশকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।দ্বিজেন শর্মা পরিবেশ পদক আপনাদের নিরলস কাজের এক স্বীকৃতি।পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে এবং সমাজে কার্যকর পদক্ষেপ গ্রহণে অনুপ্রেরণা যোগাবে।
তরুপল্লব এর সাধারণ সম্পাদক মোকারম হোসেন ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,প্রকৃতি সংরক্ষণের প্রচেষ্টায় আমাদের আরো সহযোগিতা প্রয়োজন। আগামী একসাথে কাজ করতে পারলে পরিবেশ উন্নয়নের কার্যক্রম বিস্তৃত কর সম্ভব। যা আগামীতে আরো অনেক মানুষকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে যুক্ত হতে অনুপ্রাণিত করবে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্ট ডিরেক্টর অ্যান্ড সিইও( কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ব্র্যাক ব্যাংক সব সময় বিশ্বাস করে প্রকৃতির উন্নয়ন পরিবেশের উন্নয়নের সঙ্গে যুক্ত। এই পদক তাদের জন্য, যারা প্রকৃতি রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। তাদের সম্মাননা জানানোর মধ্যে দিয়ে বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ গড়ার পথে সবসময় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে পাশে থাকতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪ পেয়েছেন বাংলা একাডেমির জীবন সদস্য ও নটরডেম কলেজের সাবেক শিক্ষক মিজানুর রহমান ভূঁইয়া। তিনি জীববৈচিত্র সংরক্ষণ ও পরিবেশ শিক্ষায় চার দশকের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন এবং পরিবেশ রক্ষায় তিনি তিনটি গুরুত্বপূর্ণ সংগঠন প্রতিষ্ঠার পাশাপাশি পত্রিকা প্রকাশ করেছেন এবং হাজারো শিক্ষার্থীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন যারা বর্তমানে পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।
সুচি শিল্পী ও উদ্যান প্রেমী মো:আমিনুল ইসলাম ১৫ বিঘা জমি জুড়ে “গাছবাড়ি”উদ্যান গড়ে তোলার জন্য বৃক্ষসখা সম্মাননা পেয়েছেন।তার গড়ে তোলা উদ্যানের প্রায় ১০ হাজার গাছের পাশাপাশি ২৫০ প্রজাতির দুর্লভ ও অনন্য গড়ন ও গঠনের গাছ রয়েছে। তিনি শিক্ষার সঙ্গে বিদ্যা ও বন্যপ্রাণী পরিচর্যার সমন্বয় ঘটিয়ে এক পরিবেশ বিপ্লব ঘটিয়েছেন।মো: আমিনুল ইসলাম দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৪ পেয়েছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ের মস্তাননগরে অবস্থিত ‘প্রজেক্ট সোনা পাহাড়’- কে সম্মাননা দেওয়া হয়,বাংলাদেশের প্রথম ‘মিয়াওয়াকি’ বন গড়ে তেলার জন্য। জীববৈচিত্র্য রক্ষা ও অপরিকল্পিত নগরায়নের প্রভাব মোকাবেলায় এই বন অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।
রাঙ্গামাটিতে কমিউনিটি ভিত্তিক পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করার জন্য দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৪ পেয়েছেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে নিজের গড়ে তোলা অলাভজনক প্রতিষ্ঠান ‘প্লানটেশন ফর নেচার’ এর মাধ্যমে এ পর্যন্ত তিনি দেশের বিভিন্ন স্থানে ৮৭৫০০টির বেশি পাখি বান্ধব চারা বিতরনের পাশাপাশি সড়কের পাশে হাজারো বৃক্ষ রোপন করেছেন।সওজ লেক ভিউ সহ বিভিন্ন পরিবেশ বান্ধব পর্যটন উদ্যোগও তারই নেওয়া।