
মোঃ আবু তালেব
নওগাঁ(নিয়ামতপুর)প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর থানা বাউন্ডারির মধ্যে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২-রা সেপ্টেম্বর) সকাল ১১ টায় নওগাঁ নিয়ামতপুর থানা বাউন্ডারির মধ্যে, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর সরাসরি নির্দেশে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃহাবিবুর রহমানের তত্বাবধানে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। থানা বাউন্ডারির মধ্যে একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এই মাছ অবমুক্ত করার সময় আরও উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা মোঃমুসলিম উদ্দীন বশুনিয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃসফিউল আলম,এস আই, মোঃমাহাবুব আলম,এ এস আই, শহিদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মিগন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃহাবিবুর রহমান বলেন, এই পুকুরে আমরা নিয়মিত পোনামাছ অবমুক্ত করি কারন, এই পুকুরের মাছ বড় হলে আমরা সকল সদস্য ও পরিবার সহ ভোগ করি পাশাপাশি বিভিন্ন গরীব দূঃখী মানুষের বিভিন্ন অনুষ্ঠানে ফ্রি মাছ তাদের দেওয়া হয়ে থাকে। এই মাছ প্রকৃতিক নিয়মে বড় হয়।এই পুকুরে মাছের খাবার হিসেবে প্রাকৃতিক ভাবে যে সকল খাবার পাওয়া যায় সেগুলো ব্যাবহার করা হয়।এই পুকুরে কোন রাসানিক কোন খাদ্য ব্যাবহার করা হয় না যার ফলে এই পুকুরের মাছ অন্য চাষের মাছ থেকে স্বাদে আলাদা।