সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আজ ৮ সেপ্টেম্বর পার্বতীপুর গ্রামবিকাশ কেন্দ্রে (জিবিকে) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছে । জানা গেছে, এ উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিবিকে চত্ত্বরে এসে শেষ হয়। এবারে প্রতিপাদ্য বিষয় ”প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” একেই কেন্দ্র করে গ্রামবিকাশ কেন্দ্র মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ এর আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
গ্রামবিকাশ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এ.টি.এম ফরহাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম।এছাড়াও গ্রামবিকাশ কেন্দ্রের সহকারী পরিচালক বাবলুর রহমান, ট্রেইনিং ম্যানেজার আবুল হাসিম, বাংলাদেশ শিক্ষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ সরকার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মাতৃভাষায় পড়া, লেখা, অনুধাবন, যোগাযোগ ও গণনার দক্ষতার পাশাপাশি দৈনন্দিন জীবনে জ্ঞান প্রয়োগের সক্ষমতা অর্জনের মাধ্যম। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাক্ষরতার কোনই বিকল্প নেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গ্রামবিকাশ কেন্দ্রের মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায়। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park