সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাত ও পোড়ার দাগ, তদন্তে পুলিশ।

  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার আর্ট গ্যালারি এলাকায় নিজ বাসার তৃতীয় তলার ছাদ থেকে পড়ে কুদরত আলী চৌধুরী (৬২) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত কুদরত আলী একজন স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় তার ভাই ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ৫৮/২০২৫)।

সূত্রে জানা গেছে, গত নয় সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টা থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে কুদরত আলী তার বাসার তৃতীয় তলার ছাদ থেকে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যান। ঐ ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকা এক ব্যক্তি দুপুর ১১টা ৩০ মিনিটের দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় জানালার পর্দা সরিয়ে নিচে তাকালে ছাদের ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের খবর দিলে, কুদরত আলীকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের শরীরে পড়ে যাওয়ার চিহ্ন ছাড়াও পোড়ার দাগও পাওয়া গেছে। তবে এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, না কি কোনো পরিকল্পিত ঘটনা — সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কুদরত আলীর ভাই যে অপমৃত্যু মামলা করেছেন, সেটির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। নিহতের শরীরে পড়ে যাওয়ার আঘাতের পাশাপাশি পোড়া চিহ্ন রয়েছে , ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে এলাকাবাসী এই মৃত্যুকে ঘিরে গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছেন। তারা দাবি করছেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং যদি কোনো অপরাধের প্রমাণ মেলে, তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park