মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার
শিবলু রহমান :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

সভায় আসন্ন দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং পূজামণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park