সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে আমজাদ হত্যা মামলার আসামি সুজন র‍্যাবের হাতে গ্রেফতার ।

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী ঃ

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ এলাকার আমজাদ খান হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি মোঃ সুজন মন্ডল (২৯) কে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব-১০।

ফরিদপুর ক্যাম্পের র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার জানান, ২৩ সেপ্টেম্বর(রোজ মঙ্গলবার ) দুপুর সাড়ে ১২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জোবায়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আমজাদ হত্যা মামলার অন্যতম আসামি সুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সুজন মন্ডল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মোঃ মকিম মন্ডলের ছেলে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই’২০২৫ সন্ধ্যা ৭টার দিকে পূর্ব শত্রুতার জেরে ধরে একটি পূর্বপরিকল্পিত হামলা চালিয়ে আমজাদ খানকে তার নিজ বাড়ীর সামনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় আমজাদ কে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের ভাই আরিফুল ইসলাম খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর- ২৭, দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০ এর অধিনায়কের নিকট সহযোগিতা চেয়ে একটি অধিযাচনপত্র পাঠান। র‌্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল তদন্তের ধারাবাহিকতায় অভিযুক্তকে চিহ্নিত করে নজরদারি চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park