সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার উদ্যোগে “ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪” শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্মৃতি লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন।দ্বিতীয় স্থান অর্জন করেন বিভাগের পদার্থ বিজ্ঞান মাসুদ রানা এবং তৃতীয় হন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী সালেহা জান্নাত। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকারী পরিষদ ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ড.শাহিনুর ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান,শহর অফিস সম্পাদক নুরুন্নবী শহর সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, শহর মিডিয়া সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন বলেন ”এই জুলাই আন্দোলন কোনো একেক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন মুক্তিকামী ছাত্র-জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন”। তিনি আরও বলেন,আগামীতেও ছাত্র বান্ধব সকল আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থাকবে। কাঁধে কাঁধ মিলিয়ে সকল ছাত্র-জনতা এক হয়ে আগামী দিনের বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সেক্রেটারি মাসুদুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park