সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চালকের হাত-পা বেঁ’ধে অটোরিকশা ছিনতা’ই, বিশ্বনাথে দুইজন গ্রেপ্তার।

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

ফারুক আহমেদ
বিশেষ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২ জন হলেন বিশ্বনাথ পৌরসভার জাহারগাঁও গ্রামের মৃ*ত বারাম খানের ছেলে সুয়েদ খান (২৫) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার মজুমদার চর গ্রামের মৃ*ত কমর আলীর ছেলে আলিম উদ্দিন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর অটোচালক আব্দুর রহমান যাত্রীবেশে আসা দুই ব্যক্তির সাথে ৩০০ টাকায় ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে জগন্নাথপুরের ভবেরবাজার থেকে বিশ্বনাথের উদ্দেশ্যে রওনা হন। পথে তারা আরও একজনকে সাথে নেয়। পরে বিশ্বনাথ পীরেরবাজার এলাকায় একটি দোকান থেকে কোল্ড ড্রিংকস কিনে সেটিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে খাওয়ায়। অল্পক্ষণের মধ্যেই তিনি অ’জ্ঞান হয়ে পড়লে ছিনতাইকারীরা তার হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা অচেতন অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে বিশ্বনাথ-বাইপাস পেট্রোল পাম্পে নিয়ে যান। এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এলে দ্রুত এর সাথে জড়িতদের শনাক্ত করে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতা’ই হওয়া অটোরিকশা ও ছিনতা ই কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেল (সিলেট ল-১২-১৯০৩) উদ্ধার করেছে।

এ ঘটনায় অটোচালক আব্দুর রহমান বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা (নং-১৪/২৫ইং) দায়ের করেন। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park