বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

‎ ‎ ‎ত্রিশালের বালিপাড়ার মরহুম মাওলানা আজিজুল হকের পরিবারের খোঁজ নিলেন ওলামাদলের নেতা শামীম।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

‎
‎ইকবাল হোসেন
‎ময়মনসিংহ
‎
‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া-আমিয়ান ডাংগুরী গ্রামের বিশিষ্ট আলেম ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা আজিজুল হক গতকাল রাতের দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‎
‎তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুসংবাদ শুনে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতা ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম বৈরী আবহাওয়া উপেক্ষা করে সশরীরে মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের খোঁজখবর নেন।
‎
‎এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
‎
‎উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা আজিজুল হক ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে অংশগ্রহণ করেছিলেন। জীবদ্দশায় তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেন।
‎
‎মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বৈরী আবহাওয়ার মধ্যেও আজ বিকেলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লি ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park