সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন জরুরি: বিচারপতি জেবিএম হাসান।

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান বলেছেন, ‘পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত একটি গুরুত্বপূর্ণ আদালত। এখানে সিভিল কোর্টে ৫৬০০ মামলা ও ম্যাজিষ্ট্রেসিতে ২১০০ মামলা বিচারাধীন রয়েছে। এখানে রয়েছে সমুদ্র বন্দর, একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র সহ আরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। তাই শীগ্রই এখানে যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে।’
শনিবার (১১ অক্টোবর) সকালে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘এ আদালতকে দেশের অন্য চৌকি আদালতের সাথে তুলনা না করে বিশেষ নজর দিতে হবে। সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র সমূহ চালাতে গেলে এখানে যুগ্ম জেলা জজ আদালত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। বিচারপতি জেবিএম হাসান বলেন, আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে।

এর আগে বিচারপতি জেবিএম হাসান শনিবার সকালে পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত পরিদর্শন শেষে কলাপাড়া বার ভবনে এলে জ্যেষ্ঠ আইনজীবী নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে তিনি বার ভবনে আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমূখ।
এ সময় পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম, পটুয়াখালী যুগ্ম জেলা জজ-১ পারভেজ আহমেদ, যুগ্ম জেলা জজ-২ বেলাল হোসেন, যুগ্ম জেলা জজ-৩ তরুণ বাছাড়, সহকারী জজ মতিউর রহমান, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান সহ কলাপাড়া চৌকি আদালতে প্র্যাকটিসরত আইনজীবীরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park