বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে গঠিত সংগঠন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন-এর সাতক্ষীরা জেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে এই সভা অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সভার শুরুতেই অনলাইনে উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজগার আলী, পরিচিতি পর্বে জেলার বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা নিজেদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন,
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজী শামছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ান আলি, অর্থ সম্পাদক আতিকুর রহমান খান ছট্টু, সাংগঠনিক সম্পাদক মোতাসিম বিল্লাহ আল মাহমুদ, ডাক্তার মফিজুর রহমান, ফারজানা রুবি মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান রুবেল, শিক্ষা সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, শেখ মাসুম বিল্লাহ, শেখ আবু জাফর, শামীম খান, নুর হোসেন, ফজিলাতুন্নেসা, মোঃ আহাজ উদ্দীন, মোঃ আব্দুল মজিদ, মারুফ আহম্মদ খান, বাসুদেব কুমার মন্ডল, এবং প্রকাশনা সম্পাদক শেখ মনিরুল ইসলাম প্রমুখ,
বক্তারা বলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন মানবকল্যাণে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য,
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করতে যৌথ উদ্যোগ ও পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, তাঁরা বলেন, সমন্বিত প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ মনোভাবের মাধ্যমে সাতক্ষীরাকে একটি মানবিক সমাজে পরিণত করা সম্ভব,
পরিশেষে সকল সদস্য মিলে গণমানুষের সেবায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park