
মোঃ মাসুদ বিপ্লব,
ঠাকুরগাঁও প্রতিনিধি
আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী বাংলাদেশ দিতে পারবে”- আগামী দিনে মানুষ বিপ্লবের মাধ্যমে জামায়াতে ইসলামী বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসবে। এমন বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্রশিবিরের নেতা দেলাওয়ার হোসেন।
শনিবার (১৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত শ্রমিক সম্মেলন -২৫ এ তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, “২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের মানুষ এক ঐতিহাসিক গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি।গনআন্দোলনের মাধ্যমে একটি সফল বিপ্লবের মধ্য দিয়ে যাদের রক্তের বিনিময়ে আজকে আমারা স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। আগামী দিনে ও আজকে সুন্দর বাংলাদেশ গঠনের জন্য জাতীয় সংসদ নির্বাচনের স্বপ্ন দেখতে পাচ্ছি। যাদের রক্ত ত্যাগ ও কুরবানীর বিনিময়ে আমরা সেই বিপ্লবের ধারাবাহিকতায়ই একটি ন্যায়ভিত্তিক, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও রাজনৈতিক নেতাদের কাছে তারা অবহেলিত। দুর্নীতিবাজ ও টেন্ডারবাজরাই রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠেছে। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার কারণেই দেশে ন্যায়বিচার অনুপস্থিত।”
দেলাওয়ার হোসেন দাবি করেন, স্বাধীনতার ৫৪ বছরে জামায়াতে ইসলামী কখনও সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতি করেনি, বরং তাদের রক্ষা করেছে এবং সহযোগিতা করেছে। তিনি বলেন, “বাংলাদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত হবে।”
ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, অধ্যাপক আবুল হাসেম বাদল, মোহাম্মদ আলমগীর, অধ্যক্ষ মতিউর রহমান ও আব্দুল হাকিম।
বক্তারা বলেন, আগামী দিনে ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ জামায়াতে ইসলামীকেই দেশের নেতৃত্বে দেখতে চায়। যেখানে জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমজীবী মানুষ অংগ্রহণ করেন।