সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় নারীদের সাথে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ
নওগাঁ প্রতিনিধি:

অদ্য ২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকাল ১০:০০টায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় নিয়ামতপুর উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ এ, নারী পেশাজীবী, এনজিও, নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন ও উপজেলা সিএসও কমিটির নারী সদস্য, যুব নারী, কমিউনিটি নারী, দরিদ্র জনগোষ্ঠীর নারী, নারী শিক্ষার্থী, স্থানীয় সরকার প্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় পর্যায়ের নারীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় স্থানীয় সরকার পর্যায়ে জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় নারীদের অংশগ্রহণমুলক আলোচনা হয়। জলবায়ু সহনশীল পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্তগুলো সরাসরি কিভাবে নারীদের দৈনন্দিন জীবন, স্বাস্থ্য ও জীবিকাকে প্রভাবিত করে সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
নারীদের অভিজ্ঞতা, মতামত ও প্রস্তাব গুলো পরিকল্পনায় অর্ন্তভুক্ত করলে বাস্তবভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন সম্ভব বলে উপস্থিত সকলে মতামত প্রদান করেন। এই আলোচনার মাধ্যমে নারীরা নিজেদের মত প্রকাশের সুযোগ পান এবং স্থানীয় সরকারকে একটি জলবায়ু সহনশীল, সমতা ভিত্তিক ও কার্যকর জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করতে গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park