সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় ঠাকুরগাঁওয়ে আদিবাসী সাংস্কৃতিক মেলা।

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক মেলা।

শনিবার দুপুরে পৌর শহরের গোবিন্দনগর ১৭৬ নং সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী,যার সহযোগিতায় ছিল আদিবাসী ওঁরাও সংঘ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দোমিনিক তিজ্ঞা । প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সুরভী কেরকাটা, সাধারণ সম্পাদক ব্রিজিতা তিরকী ও অন্যান্য অতিথিবৃন্দ।

মেলায় আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, পোশাক, খাবার ও ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্রের প্রদর্শনী সবার দৃষ্টি আকর্ষণ করে। ঐতিহ্যবাহী ঢোলের তালে তালে অনুষ্ঠিত হয় আদিবাসী শিশু ও তরুণদের নৃত্য, গান, ছড়া আবৃত্তি ও অভিনয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধশতাধিক আদিবাসী শিক্ষার্থী।

এছাড়া মেলায় প্রদর্শিত হয় আদিবাসী জনগোষ্ঠীর বিশেষ খাদ্য — বাঁশের গাড়া, শামুক, ঝিনুক, কাঁকড়া, তীর-ধনুকসহ ১২ প্রকার ঐতিহ্যবাহী খাদ্য ও জিনিসপত্র। দিনের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, আদিবাসীদের নিজস্ব ঐতিহ্য, শিল্পকলা ও সামাজিক জীবনধারা প্রচার ও সংরক্ষণের অন্যতম মাধ্যম এই মেলা। তরুণ প্রজন্মের কাছে আদিবাসী সংস্কৃতি পৌঁছে দেওয়া এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিই এর মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park