সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে বেকার নারী-পুরুষদের চার মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন সাবেক সচিব।

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

দেশের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বেকার নারী-পুরুষদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। চার মাসব্যাপী এ প্রশিক্ষণে ১৮ থেকে ৪৫ বছর বয়সী মোট ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

শহরের শান্তিনগর এলাকার ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এডিবির অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইআই)’ এর আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

গতকাল রোববার ২৬ অক্টোবর প্রশিক্ষণ কার্যক্রমটি পরিদর্শন করেন সরকারের সাবেক সচিব ও এসআইসিআইআই–রিহ্যাব প্রোগ্রামের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, দেশের বেকার ও কর্মহীন জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পখাতে দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। চারটি বাস্তবমুখী ট্রেডে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে— প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, ম্যাসনরি অ্যান্ড স্টিল বাইন্ডিং, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কাস এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স।

পরিদর্শনকালে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সেন্টারের ইনচার্জ ও কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম তুষার, কোর্স কো-অর্ডিনেটর উত্তম কুমার শর্মা এবং সকল ট্রেডের প্রশিক্ষকবৃন্দ।

পর্যবেক্ষণ শেষে প্রধান অতিথিকে প্রশিক্ষণ কার্যক্রমের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park