সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালের সভাপতিত্বে থানা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

র‌্যালিটি বিএনপির থানা রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এর আগে যুবদলের নেতা-কর্মীরা উপজেলার চিত্রা নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,

“যুবদল ও আমাদের দলের সম্মিলিত প্রচেষ্টা আগামী নির্বাচনে জয়ের পথকে সুগম করবে। যুবদল দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন,

“যুব সমাজই জাতির চালিকা শক্তি। তারেক রহমানের নেতৃত্বে এই যুবশক্তিকে সংগঠিত করে বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের অধিকার ফিরিয়ে আনতে হবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অহেদ আলী লস্কর, থানা যুবদলের যুগ্ম আহবায়ক জবেদ আলী, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী,
সাইফুজ্জামান স্বপন, ডালিম, মাসুদ রানা, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ, ইমরানসহ যুবদলের সকল স্তরের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park