
মোঃ আরাফাত হোসেন :
বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা জেলার হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রসংসদের প্রথম ভিপি এ্যাড. মোঃ আজিজুর রহমান মোল্লা। সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম এম কে আনোয়ার সাহেবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আজ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ এই লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগের সূচনা হয়।
এসময় হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি সহ হোমনা উপজেলা বিএনপি, হোমনা পৌর বিএনপি এবং এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।