সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁও পৌরসভাকে আধুনিকায়নে ছয় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন।

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌরসভাকে আধুনিক ও টেকসই শহর হিসেবে গড়ে তুলতে ছয় হাজার কোটি টাকার ব্যয়বহুল উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের সহযোগিতায় গৃহীত এই রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট -এর আওতায় পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।

প্রকল্পের আওতায় সত্য পীর ব্রিজ হতে গোয়ালপাড়া সুলতানের বাড়ি পর্যন্ত এবং মির্জা পাম্পের পূর্ব দিক হতে নারগুন গাভী রোড পর্যন্ত সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এর মধ্যে রাস্তা নির্মাণ হবে ৯.১৫০ কিলোমিটার এবং আর সিসি ড্রেন ৭.২৫০ কিলোমিটার।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও পৌরসভা। প্রকল্প পরিচালক মফিজ উদ্দিন বাবলু জানান, গত ৫ জুন একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে গৃহীত ৬০০০ কোটি টাকার এই প্রকল্পের অর্থ ঠাকুরগাঁও পৌর এলাকার অবকাঠামোগত ও নান্দনিক উন্নয়নে ব্যবহার করা হবে।

গতকাল শুক্রবার ৩১অক্টোবর সকালে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ম্যাজিস্ট্রেট ইসরাফিল শাহিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমীন , সাধারণ সম্পাদক পয়গাম আলি , পৌর নেতা শরীফ , এবং প্রকল্প পরিচালক মফিজ উদ্দিন বাবলু । বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঠাকুরগাঁও পৌরসভা আধুনিক নগরায়ণের নতুন দিগন্তে প্রবেশ করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park