সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে উষা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫: চ্যাম্পিয়ন শহীদ নুর আলী কলেজ।

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে উষা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। শনিবার দিনব্যাপী নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শহীদ নুর আলী কলেজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উষার উপদেষ্টা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। উদ্বোধনের আগে তিনি মাঠে উপস্থিত চারটি দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উদ্বোধনকালে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন,

“এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়—এটি তরুণদের একত্রিত করার, তাদের শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকাশের একটি দারুণ উদাহরণ। উষার এমন উদ্যোগ আমাদের যুব সমাজকে মাদক ও অন্য নেতিবাচক দিক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পথে এগিয়ে নেবে।”

ইউনিভার্সিটি স্টুডেন্ট উষার আয়োজনে ও উষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের পরিচালনায় চারটি কলেজ দল অংশ নেয়। সকালে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শহীদ নুর আলী কলেজ ২–০ গোলে আনোয়ার মকলেজ কলেজকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে সরকারি এম ইউ কলেজ ট্রাইব্রেকারে ৪–১ গোলে আবুবকর মকছেদ আলী কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে।

বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ নুর আলী কলেজ ১–০ গোলে এম ইউ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের খেলোয়াড় আল জাসির “ম্যান অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন।

খেলার রেফারির দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক, মোমেনুল হক ও মারুফ হোসেন। খেলা শেষে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন—জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আলমগীর হোসেন, নেপালে অনুষ্ঠিত সাফ গেমসে ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদকপ্রাপ্ত আল জাসির, প্রাক্তন খেলোয়াড় নুরুল ইসলাম ও আমামুল হক খোকা, উষার কেন্দ্রীয় সংসদের সভাপতি শিবলী রহমান পাভেল, সাধারণ সম্পাদক যোবায়ের আল মাহমুদ, ইবি শাখার সম্পাদক আশিকুর রহমান, উপদেষ্টা আশরাফ মন্ডল, সাধন দাদা, মোস্তফা মোর্শেদ তোতা, ক্রীড়া সংগঠক অজিত কুমার ভট্টাচার্য্য, আসাদুজ্জামান মুকুল, বিএনপি নেতা শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, অহেদ লস্কার, জবেদ আলী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে কালীগঞ্জের দুই কৃতি সন্তান আলমগীর হোসেন ও আল জাসিরকে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park