সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে সাংবাদিক সনেটের ওপর হামলার আসামি আনার কারাগারে।

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে দৈনিক আমাদের কণ্ঠ ও গ্রামের কণ্ঠ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান সনেটের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী আনোয়ার হোসেন আনারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাত ১০টার দিকে উপজেলার বারবাজার মাজার রোডে বাদেডিহী গ্রামের মৃত ফসিয়ার আলীর ছেলে আনোয়ার হোসেন আনার সাংবাদিক সনেটের ওপর দেশীয় অস্ত্র ‘চাইনিজ কুড়াল’ দিয়ে হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে ২৩ অক্টোবর সকালে আহত সাংবাদিক সনেট নিজেই বাদী হয়ে আনোয়ার হোসেন আনারকে একমাত্র আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার বর্ণনায় সাংবাদিক সনেট জানান, সেদিন রাত ১০টার দিকে বারবাজার গাজী কালু-চম্পাবতী মাজার সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা আনোয়ার হোসেন আনার তার পথরোধ করে এবং ফেসবুকে দেওয়া একটি পোস্ট নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আনোয়ার চাইনিজ কুড়াল দিয়ে সনেটের মাথায় কোপ মারে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকের চিকিৎসা ও মামলার অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন এবং হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park