
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে যাইকার অর্থায়নে বাংলাদেশ সরকারের কারিগরি সহায়তার মাধ্যমে নিয়ামতপুর উপজেলায় ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান কে ১৪২ জোড়া বেঞ্চ সহায়তা প্রদান করেছে জায়কা।
৬ নভেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার সকাল ১১:০০টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই বেঞ্চগুলো প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম , উক্ত অনুষ্ঠানে বেঞ্চ প্রদানের সময় বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, তিনার বক্তব্যে বলেন জায়কার অর্থায়নে বাংলাদেশ সরকারের কারিগরি সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানকে বেঞ্চ প্রদান করেছে। জায়কা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকেই নয় আরো বাংলাদেশের উন্নয়নের জন্য নানাবিদ কাজ করে যাচ্ছেন ।এজন্য জায়কা সংস্থা কে ধন্যবাদ , উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বেঞ্চ এগুলো ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে
বলে আমি মনে করি। এটিকে নিয়ে যেয়ে এর সঠিক ব্যবহার করতে হবে ,শিক্ষার মান উন্নয়ন করতে হবে ,শুধু সাহায্য সহযোগিতা নিলেই হবে না ,আপনাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিয়ামতপুর উপজেলা কে শিক্ষার দিক থেকে একটি মডেল উপজেলা হিসেবে আপনাদেরকে উপহার দিতে হবে । শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে হবে ,তবেই এই সহায়তা গুলো কাজে লাগবে। শুধুমাত্র বেঞ্চ থাকলেই চলবে না, শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য ,নিয়মিত পাঠ দান দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে যথাসময়ে উপস্থিত এবং যথারীতি ক্লাসগুলো পরিচালনা করতে হবে, যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত ও যথাসময়ে বিদ্যালয় বন্ধ করতে হবে ,তবেই শিক্ষার মান উন্নয়ন সম্ভব।