সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক।

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন চোরাকারবারী গ্রেফতার।

গত ০৬ এবং ০৭ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাতে পৃথক পৃথক ভাবে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বস্তাবর এবং কালুপাড়া বিওপি কর্তৃক রুপনারায়নপুর, ঝারকুড়ি এবং মড়লই এলাকায় তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০২টি মোটরসাইকেল, ০৫টি মোবাইলসহ ০৩ জন চোরাকারবারী (ক) মোঃ জিয়ারুল হক(৪০), পিতা-মৃত আব্দুস সাত্তার, গ্রাম-রুপনারায়নপুর, পোস্ট-জগদল, (খ) মোঃ রবিউল ইসলাম(৪২), পিতা-মৃত ফজলুর রহমান , গ্রাম-খাঁপুর, পোস্ট- আগ্রাদ্বিগুন এবং (গ) মোঃ আমিনুল(৩৫), পিতা-মৃত আশরাফুল, গ্রাম-ননপুকুর, পোস্ট-আগ্রাদ্বিগুন, উভয়ের থানা- ধামইরহাট এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল এবং আসামীদের ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (যাহার মামলা নম্বর-১১, ১২ এবং জিডি নং-২৯৮ তারিখ- ৭ নভেম্বর ২০২৫)। *আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৩,০৮,৬০০/-টাকা।*
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park