বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল: নির্বাচন হলে জামায়াত-এনসিপির অস্তিত্ব থাকবে না।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মোঃ মাসুদ বিপ্লব
ঠাকুরগাঁও প্রতিনিধি:

জামায়াত ও এনসিপি নির্বাচনকে ভয় পায়, কারণ তারা জানে—নির্বাচন হলে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। তাই পিআর পদ্ধতির অজুহাতে তারা নির্বাচন পেছাতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার (১১ নভেন্বর ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই। নির্বাচন পেছালে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সংস্কারের বিষয়ে যে সমঝোতা হয়েছে, তার বাইরে কিছু চাপিয়ে দিলে এর দায় সরকারকেই নিতে হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “হাসিনা দিল্লিতে বসে হরতাল ঘোষণা করছে। দলের ছেলেদের দিয়ে দেশে গাড়িবহর পোড়াচ্ছে, আর নিজে বিদেশে আরামে আছেন। সাহস থাকলে দেশে আসুন, জনগণের ভালোবাসা থাকলে জেল খাটুন, তারপর কথা হবে। আওয়ামী লীগ এখন শুধু সন্ত্রাসের ওপর নির্ভর করে টিকে থাকতে চায়।”

তিনি আরও বলেন, “জামায়াতের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা পিআর পদ্ধতি নিয়ে বড় বড় কথা বলছে। অথচ এই পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়—দলের বাইরের কেউ প্রতিদ্বন্দিতা করতে পারবে না।”

বড়গাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park